ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টেলিটকের ফোরজি সেবা মে থেকে: প্রযুক্তিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী মে মাসে টেলিটক চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা চালু করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, টেলিটক নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে সকল বিভাগীয় শহরে ফোরজি সেবা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে টেলিটকের নেটওয়ার্ক পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে দুইটি প্রকল্প চলমান রয়েছে। এ দুটি প্রকল্প সমাপ্ত হলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক কভারেজ দেয়া সম্ভব হবে।

মন্ত্রী বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে থ্রিজি গ্রাহক সংখ্যা প্রায় ছয় কোটি চার লাখ ১৯ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টেলিটকের ফোরজি সেবা মে থেকে: প্রযুক্তিমন্ত্রী

আপডেট সময় ১০:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮