ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বুধবার সকাল ৭টায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন চৌধুরী হাটের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পারভীন আক্তার (৪০) সোনাপাহাড় এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী। হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ১২-১৪ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, নিহত পারভীন ও জালালের এটি দ্বিতীয় বিয়ে। পারভীনের আগের স্বামীর ঘরে প্রিয়াংকা (১৬) ও নাঈম (১০) নামে দুটি সন্তান রয়েছে। হত্যাকারী স্বামী বেলালেরও অপর এক স্ত্রী এবং সন্তান রয়েছে বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার এসআই মো. আলমগীর হোসাইন বলেন, আহত অবস্থায় অপরাধীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাবা মো. আবু তাহের বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮