ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজবাড়ীর সদরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নাসির উদ্দিন নসু (৫০) বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামের মো. মালেক মোল্লার ছেলে।

নসুর ছেলে রুবেল মোল্লা দৈনিক আকাশকে বলেন, প্রায় দুই মাস ধরে বাড়ির পাশের ৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী রহমান শেখের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই জমি মাপের দিন নির্ধারণ করা হয়। জমি মাপের জন্য দুই পক্ষের লোকই নিজেদের ল্যান্ড সার্ভেয়ার (জমিমাপক আমিন) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম।

এ সময় রহমান শেখের ছেলে ডাবলু শেখ, লাবলু শেখ, রিয়াজুল শেখ ও বাবলু শেখসহ তাদের আত্মীয় মমিন, শামীম, বাচ্চু, সাচ্চু, রিয়ন ও মাসুদ আমাদের ওপর হামলা চালায়। তারা বাঁশ দিয়ে আমার বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। আমার বাবাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাত ১টার দিকে তিনি মারা যান। পরে সকালে তার লাশ বাড়িতে আনা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান রুবেল।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূইয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮