ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্বাচনে না এলে বিএনপিকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন সময় মতোই শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। বিএনপি যদি নির্বাচন না করেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গোরস্থানে চলে গেছে। শেখ হাসিনার অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে পাঁচ একর জায়গার উপর নবনির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে বাধ্য হবেন। যদি নির্বাচন না করেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আর সেই নির্বাচনে ১৪ দল আবারো সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।

সহায়ক সরকার নিয়ে তিনি বলেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কোনো কিছু নাই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে।

পদ্মা সেতু নিয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছেন পদ্মা সেতুতে নাকি উঠা যাবে না। পদ্মা সেতুর কাজ শুরু নয়, শেষও হবে শেখ হাসিনার অধিনেই। খালেদা জিয়া ক্ষমতায় আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় রশিকতা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, খালেদা জিয়ার জন্য পদ্মা সেতুতে টোল ফ্রি করে দেয়া হবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। তাই খুব বুঝে শুনে ভোট দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের সভাপতিত্বে সভায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সিবিএইচসির লাইন ডিরেক্টর আবুল হাপসেম খান, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক মো. মজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা স্বাচিপ এর সভাপতি ডা. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা পরিষদের পাশের পাঁচ একর জমি অধিগ্রহণ শেষে ২০১৪ সালে ৯ নভেম্বর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ করে ২০১৬ সালের নভেম্বর মাসে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে না এলে বিএনপিকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না: নাসিম

আপডেট সময় ১০:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮