ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে । মঙ্গলবার দুপুরে তার নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ উদ্দিন (২৮) উপজেলার তালতলী গ্রামের তাহের মুন্সির ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে মিরাজ পাশের বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মনোয়ারাকে বিয়ে করেন। পূর্বেও তার সংসারে নাসিমা আক্তার নামে প্রথম স্ত্রী ও ওই ঘরে চার সন্তান ছিল। দুই মাস আগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রী মনোয়ারা তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়।

মঙ্গলবার সকালে মিরাজ তার স্ত্রীর অভিমান ভাঙাতে শ্বশুরবাড়ি যায়। সেখানে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে মিরাজের কথাকাটাকাটি হলে সে চলে আসে। দুপুরের দিকে স্বজনরা মিরাজের থাকার ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শ্রীপুর থানায় খবর দেয়।

শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক অসন্তোষ থেকে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রী ফিরে না আসায় স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ১১:৫১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮