ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে ধর্ষণচেষ্টায় দেবরের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী তিন মাস ধরে জেলহাজতে থাকার সুযোগকে কাজে লাগিয়ে তার দেবর ইমাম গাজী কাছাকাছি আসার চেষ্টা করেন। এক পর্যায়ে দেবর গৃহবধূকে কুপ্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে এলাকাবাসীকে ঘটনাটি জানালে ইমাম গাজীকে মারধর করে স্থানীয়রা। একপর্যায়ে গত ২০ জানুয়ারি দুপুরে গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান ইমাম গাজী। গৃহবধূ চিৎকার করলে তিনি পালিয়ে যান। পরে গৃহবধূ বিষয়টি গ্রামের মাতব্বরকে জানালে গাজী তাকে হত্যার হুমকি দেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা বলেন, ধর্ষণের চেষ্টার কথা শুনেছি। এ বিষয়ে সোমবার বিকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ধর্ষণচেষ্টায় দেবরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮