ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিজের মেয়েকে এপিএস নিয়োগ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়ে বেগম কানিজ ফাতেমা চৈতীকে নিজের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপির অভিপ্রায় অনুসারে বেগম কানিজ ফাতেমা (চৈতি), পিতা কাজী কেরামত আলী, মাতা রেবেকা সুলতানা-কে প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হল।’

প্রজ্ঞাপনে কানিজ ফাতেমার বর্তমান ঠিকানা উল্লেখ করা হয় নিকুঞ্জ-১, ঢাকা। আর স্থানীয় ঠিকানায় বলা হয়েছে- রাজবাড়ি সদরের সজ্জনকান্দা। প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রতিমন্ত্রী যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা বেগম কানিজ ফাতেমাকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

গত ২ জানুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কাজী কেরামত আলী। এ বিষয়ে জানতে চাইলে কাজী কেরামত আলী দৈনিক আকাশকে বলেন, হ্যাঁ সে আমার মেয়ে। সে আমাকে সহযোগিতা করবে। এ কারণে তাকে নিয়োগ দেয়া হয়েছে। সে কী রাজনীতি করে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না তেমনটা না। তবে রাজনীতির মাঠে আছে।

কানিজ ফাতেমা চৈতী জেট এয়ারওয়েজে সেলস এন্ড মার্কেটিং কো-অর্ডিনেটর পদে চাকরি করতেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি অর্জনের পূর্বে লন্ডন ইউনিভার্সিটির এক্সটারনাল প্রোগ্রামের আওতায় ভূঁইয়া একাডেমি থেকে এলএলবি অনার্স ডিগ্রি, ধানমন্ডি টিউটোরিয়াল স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন।

তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত কাজী হেদায়েত হোসেনের নাতনী এবং সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজুর একমাত্র কন্যা। তার স্বামী মোঃ আসিফ ইকবাল পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং শ্বশুর হাবিবুর রহমান বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের মেয়েকে এপিএস নিয়োগ দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮