ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

অাকাশ জাতীয় ডেস্ক:

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক ‘ফ্রেন্ডশিপ অর্ডার’ লাভ করেছেন।

ভিয়েতনামের সংসদ ভবনে গত শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সে দেশের জাতীয় সংসদের প্রেসিডেন্ট গুয়েন থিম কান তাকে এ পদক প্রদান করেন। এ সময় ভিয়েতনামের জাতীয় সংসদের সাবেক প্রেসিডেন্ট গুয়েন মিন হ্যান উপস্থিত ছিলেন।

সাবের হোসেন চৌধুরীই প্রথম বাংলাদেশি যিনি এ পদক লাভ করলেন। খবর বাসসের। আইপিইউ- এর মাধ্যমে ভিয়েতনামের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এ পদক দেয়া হয়।

ভিয়েতনামের রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণে সাবের হোসেন চৌধুরী এশিয়া প্যাসিফিক পার্লামেন্টারি ফোরামের ২৬তম সভায় বক্তব্য দেন। সংসদীয় কূটনীতি, সন্ত্রাস, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তিনি প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্যদের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সফরকালে তিনি ভিয়েতনামের রাষ্ট্রপতি তারান দাই কোয়াং, সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব গুয়েন ফো তোরংয়ের এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

সাবের হোসেন চৌধুরী গত বছরে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েতনামের রাষ্ট্রীয় পদক পেলেন সাবের হোসেন চৌধুরী

আপডেট সময় ০৭:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮