ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নেশার টাকা না পেয়ে মাকে মারপিট, ছেলে গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে নেশার টাকা না পেয়ে মাকে বেদম প্রহার করে আহত করেছে ছেলে। এ ঘটনায় ছেলে বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আহত মা মনোয়ারা বেগম বাদী হয়ে ছেলে বাবুলকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।

গ্রেফতারকৃত বাবুল (২৮) বন্দরের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ বকুলতলা এলাকার শাহীন মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে নেশার টাকা না পেয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বকুলতলা এলাকার নিজ বাড়িতে মাকে বেদম প্রহার করে ছেলে বাবুল।

স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে বাবুল তার মা মনোয়ারা বেগমকে কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। শনিবার রাতে নেশার টাকার জন্য বাবুল ক্ষিপ্ত হয়ে তার মাকে বেদম পিটিয়ে আহত করে। এ ঘটনায় নিরুপায় হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন মা মনোয়ারা বেগম ।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, বাবুল নেশার টাকার জন্য তার মাকে মেরেছে। মামলার পরে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নেশার টাকা না পেয়ে মাকে মারপিট, ছেলে গ্রেফতার

আপডেট সময় ১০:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮