ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভাঙচুর চালান প্রসূতির স্বজনরা।

প্রসূতি জুলিয়া বেগমের স্বামী টগর জানান, সন্তান প্রসবের জন্য শনিবার রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক আবেদা বেগম তার চিকিৎসা শুরু করেন। ওই রাতেই তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান মা ও সন্তান সুস্থ আছে। এরপর ভোর ৬টার দিকে তিনি অস্ত্রোপচারের সময় দেন। কিন্তু তিনি আর হাসপাতালে আসেননি।

৯ ঘণ্টা পর রোববার বিকাল ৩টার দিকে তার স্ত্রীর অস্ত্রোপচার করে এক মৃত সন্তান প্রসব করানো হয়। সময়মতো সিজার না করায় গর্ভে তার সন্তানের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে চিকিৎসক আবেদা বেগমকে পাওয়া যায়নি। তবে তার সহকারী সাবিনা ইয়াসমিন বলেন, শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে রোববার ভোরেই আবেদা বেগম কুষ্টিয়া চলে গেছেন। সকাল ৮টার দিকে ফোন করে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে জানান।

নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নিতে পারেন। তবে বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

আপডেট সময় ১০:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮