ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা কাটা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে সদর উপজলোর শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম শান্ত (২২) ঢাবির গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল দৈনিক আকাশকে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম. মনসুর আলী স্টেশন থেকে ছেড়ে দেয়ার সময় শান্ত ওই ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

আপডেট সময় ০৯:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮