ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের জন্য সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনসারে, এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং অবশিষ্ট এক লাখ ২০ হাজার বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

গতবারও একই সংখ্যক মুসল্লি হজ করার সুযোগ পেয়েছিলেন। রোববার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সৌদি-ওমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতান।

অন্য বছরের মতো এবারও মোট শতকরা ৫০ ভাগ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিডেট এবং শতকরা ৫০ ভাগ সাউদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বহন করবে বলে জানান ধর্মমন্ত্রী। এবারের হজের জন্য এরই মধ্যে মুসল্লিরা প্রাক-নিবন্ধন করেছেন। মন্ত্রণালয় হজ প্যাকেজ ঘোষণা করার পর চূড়ান্ত নিবন্ধন করবেন হজে যেতে ইচ্ছুকরা।

মতিউর রহমান জানান, ‘সৌদি আরব সরকার সম্প্রতি সে দেশের নাগরিকদের ওপর পাঁচ ভাগ ভ্যাট আরোপ করেছে। তা হজযাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চায় সৌদি কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন বাংলাদেশি হজযাত্রীরা এ ভ্যাটের আওতামুক্ত থাকেন’।

এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, গত বছর যেসব হজ এজেন্সি অনিয়ম করেছে, যাদের মাধ্যমে হজে গিয়ে বাংলাদেশিরা ফিরে আসেননি, চুক্তি অনুযায়ী সেবা দেয়নি এবং চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।

তদন্তকাজ শেষ হলেই সেসব এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ধর্মমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

আপডেট সময় ১২:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮