ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি সন্ত্রাসী বাহিনীর সদস্য। রোববার ভোরে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা, পাঁটটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই খবির উদ্দিন জানান, ভোরে পুলিশ খবর পায় যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে।

এ খবরে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এর আগে শনিবার ভোরে যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় চার ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এদিন যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে এই চারটি লাশ উদ্ধার করা হয়।

একইসঙ্গে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে নিহত চার ডাকাতের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট সময় ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮