ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।বুধবার তেল অনুসন্ধান দলের ওপর এ হামলা চালায় ওত পেতে থাকা বোকো হারামের সদস্যরা।

স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বৃহস্পতিবারের খবরে বলা হয়, নাইজেরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (এনএনপিসি) বিশেষজ্ঞ দলের ওপর এ হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রাথমিকভাবে ওত পেতে হামলা চালানোর বিষয়টিকে অপহরণচেষ্টা মনে করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটি হামলা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।বর্নো প্রদেশে প্রবেশের ওপর কড়াকড়ি রয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনীর। এর ফলে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

নাইজেরিয়ায় বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।বোকো মানে পশ্চিমা শিক্ষা। ‘বোকো হারাম’ অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা হারাম’। পশ্চিমা শিক্ষাবিরোধী এই চরমপন্থী সংগঠনটির সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর সংঘর্ষে এরই মধ্যে তছনছ হয়ে গেছে বর্নোর টেলিযোগাযোগসহ অন্য অবকাঠামোগুলো।

বুধবারের ঘটনার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।তবে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার এএফপিকে বলেছে, ‘নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আমরা ৫০ জনের লাশ পেয়েছি… আরো লাশ আসছে।’

‘এটা নিশ্চিত যে অপহরণের জন্য হামলা হয়নি। তারা (বোকো হারাম) হত্যার জন্যই হামলা চালিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০

আপডেট সময় ০২:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭