ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

টাঙ্গাইলে বাসচাপায় বৌ-শাশুড়ি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কে বাসচাপায় বিলাসী বেগম (৬৫) ও মর্জিনা বেগম নামে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বৌ-শাশুড়ি বলে জানা গেছে। শনিবার সন্ধ্যার দিকে মহেড়া পুলিশ ট্রেইনিং সেন্টার সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মির্জাপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া জানায়, পথচারী ওই দুই চারী নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এবং পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মির্জাপুর থানা হেফাজতে রাখে। ঘাতক গাড়িটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান এ কর্মকর্তা।

মির্জাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা সম্পর্কে বৌ-শাশুড়ি। তাদের বাড়ি জামুর্কী গ্রামে। স্বজনদের জানানো হয়েছে। তারা এলেই পরিচয় ও বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

টাঙ্গাইলে বাসচাপায় বৌ-শাশুড়ি নিহত

আপডেট সময় ১২:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮