ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রী বাংলাদেশকে বদলে দেয়ার চ্যালেঞ্জ পূরণ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশকে বদলে দেয়ার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী পূরণ করেছেন বলে উল্লেখ করে স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নও করেন। আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাক্সিক্ষত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে।

বছরের প্রথম দিন স্কুলের সব শ্রেণির পাঠ্যবই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এই মহাযজ্ঞ সম্পন্ন করে আমরা উদাহরণ সৃষ্টি করে যাচ্ছি। ৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা নেতৃত্ব দেবে তারা হলো আজকের শিক্ষার্থী।’

এ সময় মন্ত্রী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের আশ্বাস দেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করে বলেছেন বাংলাদেশকে বদলে দেবেন। এই পর্যন্ত যা যা বলেছেন তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়ন করেন।’

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি স্থানীয় সরকারের সাবেক সচিব মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিরাজদীখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম খান, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী বাংলাদেশকে বদলে দেয়ার চ্যালেঞ্জ পূরণ করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮