ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছয় হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে: মোজাম্মেল

File photo

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে অভিযোগ ওঠা কমিটি বাতিল করে নতুন কমিটি করে দেয়া হবে। অভিযোগ যাচাই-বাছাই করে ইতোমধ্যে প্রায় ছয় হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।’

শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘নতুন করে যাচাই-বাছাইয়ে যেসব এলাকায় ১০ ভাগের বেশি মুক্তিযোদ্ধা তালিকাবদ্ধ হয়েছে, সেসব এলাকায় অনিয়ম হয়েছে। সেখানে নতুন কমিটি করে পুনরায় যাচাই বাছাই করা হবে।’

নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এ এইচ এম সুমন প্রধান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে: মোজাম্মেল

আপডেট সময় ১২:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮