ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নেই। চলতি অর্থবছরেও জিডিপির প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপরে থাকবে।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কিছুটা বাড়বে গত বছরের তুলনায়। যদিও পরিকল্পনা কমিশনের লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ। শুক্রবার সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার দুই দিনের সফরে সিলেটে আসেন অর্থমন্ত্রী। বিকালে যোগ দেন সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত সিলেট অঞ্চলের বিশেষ লিখন বর্ণ নাগরীলিপি নিয়ে আয়োজিত বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

অনুষ্ঠান শেষে চলতি অর্থবছর নির্বাচনী বছর, সেক্ষেত্রে জিডিপির প্রবৃদ্ধিতে রাজনৈতিক অস্থিতিশীলতা কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিস্থিতি ভালো আছে। সামনের সময়েও অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭.২৮ শতাংশ অর্জিত হয়েছিল। এবার কমপক্ষে ৭.৩২ শতাংশ হবে। এর আগে নাগরীলিপি নিয়ে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে জ্ঞানচর্চাকে গুরুত্ব দিতে হবে। সে জন্য দেশব্যাপী পাঠাগার আন্দোলনকে জোরদার করতেই হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হয় ‘নাগরীলিপির নবযাত্রা’ তথ্যচিত্র, আজীবন সম্মাননা প্রদান, পুথিপাঠ, সংগীতানুষ্ঠান ও মঞ্চনাটক। লেখক মসিহ মালিক চৌধুরীর সভাপতিত্বে উৎস প্রকাশনের প্রধান নির্বাহী ও বিশিষ্ট লেখক মোস্তফা সেলিম স্বাগত বক্তব্য দেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক কাবেদুল ইসলাম, শিশুসাহিত্যিক আলী ইমাম এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।

এছাড়া উৎসবে সিলেটের ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও গণগ্রন্থাগার কর্তৃপক্ষকে নাগরীলিপিতে রচিত ২৫টি গ্রন্থের ‘নাগরী গ্রন্থসম্ভার’ তুলে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

আপডেট সময় ০১:১৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮