ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এমপিওদের আন্দোলনের প্রয়োজন পড়ে না: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভূক্তির জন্য শিক্ষকদের আন্দোলন করার প্রয়োজন নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়ে না।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- এমপিওভূক্তির ব্যাপারে আগামী বাজেটে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় যারা এমপিওভূক্তির আওতায় পড়বেন তারাই হবেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আপনাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ-কষ্ট বুঝতে পারেন।

তিনি শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে- উল্লেখ করে বলেন, এখনো তার আশ পাশ দিয়ে বুলেট ঘুরপাক খাচ্ছে। তবে রাখে আল্লাহ মারে কে।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এমপিওদের আন্দোলনের প্রয়োজন পড়ে না: আইনমন্ত্রী

আপডেট সময় ১২:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮