ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালু হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওভার লে ৮-১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে, আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে।

বৃহস্পতিবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে বিমানের বিকালে একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়া ইউএস বাংলা ফেব্রুয়ারি থেকে বিকালে ফ্লাইট চালু করবে। সিলেটের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সিলেট থেকে কার্গোপণ্য রফতানির প্রয়োজনীয় ইকুইপমেন্টস সংগ্রহ করা হবে।

মন্ত্রী আরও বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোকে রক্ষা করে এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে এবং কক্সবাজার সিলেট রুটে ফ্লাইট চালু করা হবে।

সভায় বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রমুখ।

পরে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালু হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

আপডেট সময় ১১:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮