ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ করেই উন্নয়ন এগিয়ে নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কৃষিতে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ করেই দেশে কৃষি উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ও মনোযোগী হতে হবে।

বুধবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও কৃষির সক্ষমতা’ শীর্ষক সেমিনারে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ কৃষি উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। কৃষির নতুন নতুন প্রযুক্তিগুলো কৃষিতথ্য সার্ভিসের মাধ্যমে কৃষকের দোরগোড়ায় পৌঁছানো হচ্ছে। দেশের প্রতিটি জেলা থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন পর্যন্ত কৃষক ক্লাব রয়েছে। এসব ক্লাবে কৃষকদের কৃষি উন্নয়নসহ যাবতীয় তথ্য সার্ভিস দেয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের জমি কমেছে তারপরও আমরা খাদ্যসংকট থেকে উত্তরণ পেয়েছি। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে কৃষিবিজ্ঞানের নব আবিষ্কার কৃষকের কাছে পৌঁছানো হচ্ছে।

কৃষি উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও এগিয়ে আসবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়ন ফোরামের এই সেমিনারে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈঠকের সুপারিশ কর্মপন্থা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মঈন উদ্দিন আবদুল্লাহ। অন্যদের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরী, জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ করেই উন্নয়ন এগিয়ে নেয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

আপডেট সময় ১০:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮