ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

ইসলামী ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মো. মাহবুব উল আলম। বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে নতুন এমডি হিসেবে অনুমোদন দেয়া হয়।

তবে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি ছাড়া এটি কার্যকর হবে না। সে জন্য বোর্ডের অনুমোদনের পরই তার বিষয়ে অনাপত্তি চেয়ে চিঠি পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বুধবার রাতে দৈনিক আকাশকে বলেন, মাহবুব উল আলমকে নতুন এমডি হিসেবে বোর্ড অনুমোদন করেছে। তার বিষয়ে অনাপত্তি চেয়ে চিঠি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক তা অনুমোদন করলে তার এমডির বিষয়টি কার্যকর হবে বলে জানান তিনি।

সূত্র জানায়, বয়সের কোটা পূর্ণ হওয়ায় বর্তমান এমডি আব্দুল হামিদ মিঞার মেয়াদ আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। বিষয়টি সামনে রেখে আগে থেকেই এমডি নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত দেয় ব্যাংকটির পর্ষদ।

সূত্রমতে, দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটি পরিচালনার জন্য যোগ্য ও দক্ষ এমডি প্রয়োজন। বিকল্প কোনো যোগ্য ব্যক্তি না থাকায় মো. মাহবুব উল আলমকেই এমডি নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে দায়িত্বপালন করছেন।

ব্যাংকটির একাধিক পরিচালক জানান, এমডি নিয়োগের বিষয়টি সাধারণত পর্ষদের আলোচ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। সে জন্য পর্ষদের আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। চেয়ারম্যান নিজ থেকে প্রস্তাবটি তুললে অন্য পরিচালকদের বিরোধিতা না থাকলে তা পাস হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

ইসলামী ব্যাংকের নতুন এমডি হলেন মাহবুব

আপডেট সময় ১০:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮