ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

৩ ছাত্রীর জন্য ১০ শিক্ষক, তারপরও ফেল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর একটি বিদ্যালয়ে ৩ জন ছাত্রীর জন্য ১০ জন শিক্ষক থাকলেও এবারের জেএসসি পরীক্ষায় ৩ জনের কেউই পাস করেনি। এমন অবস্থা ঘটেছে দুর্গাপুরের বখতিয়ার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুরের বখতিয়ারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মাত্র ৩ জন ছাত্রী অংশ নেয়। এ বছরের চলতি মাসে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা গেছে, ওই ৩ ছাত্রীর কেউ পাস করেনি।

এলাকাবাসী জানান, ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আর পিয়ন দফতরি মিলে কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে ৪ জন। ওই ১০ শিক্ষক আর ৪ কর্মচারী টানা এক বছরে ওই ৩ ছাত্রীকে পাস করানোর মতো করে গড়ে তুলতে পারেননি। বিষয়টি নিয়ে শিক্ষকদের প্রতি এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম জানান, বিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বিদ্যালয়ে নিয়মিত না আসায় পাঠদান ঠিকমতো করানো হয়নি। যার কারণে ওই ৩ ছাত্রী ফেল করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম জানান, এ সংক্রান্ত তথ্য তাদের জানা নেই। যদি এ রকম হয়েই থাকে তাহলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

৩ ছাত্রীর জন্য ১০ শিক্ষক, তারপরও ফেল

আপডেট সময় ০৯:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮