ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

দস্যুদের উৎসাহ প্রদানকারী ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দস্যুদের উৎসাহ প্রদানকারীরা ছাড় পাবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বরিশালের র‌্যাব-৮ এর কার্যালয়ে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যারা দস্যুতা করছেন তারা ফিরে এলে ছাড় পাবে। দস্যুতা করলে কেউ ছাড়ে পাবে না। আমরা দস্যুতার শেকড় উপড়ে ফেলব। আমাদের বাহিনী খুবই মজবুত।

তিনি বলেন, সারাদেশের মানুষ সুন্দরবন দেখতে আসে। পাশাপাশি এই এলাকার মৎস্যজীবীরা কাজ করে। তাদের জানমালের নিরাপত্তায় প্রশাসন কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। জলদস্যু, বনদস্যু ও জঙ্গি দমনে কাজ করছে তারা। পুলিশ আর আগের পুলিশ নয়। পুলিশ পেশাদারী নিয়ে যেকোনো ঝুঁকি নিয়ে কাজ করতে পারে। তাই তাদের আমরা সমৃদ্ধ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এসময় সুন্দরবনের জলদস্যু ‘বড় ভাই’, ‘ভাই ভাই’ ও ‘সুমন বাহিনীর’ প্রধানসহ ৩৮ জন সদস্য আত্মসমর্পণ করেন। তারা ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং দুই হাজার ৯৬৯ রাউন্ড গোলাবারুদ জমা দেন। আত্মসমর্পণকারীরা সবাই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

দস্যুদের উৎসাহ প্রদানকারী ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮