ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী নির্বাচনে রাজাকারদের কোনো স্থান নেই: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী নির্বাচনে রাজাকারদের কোনো স্থান নেই এবং ভবিষ্যতের রাজনীতিতে শুধু মুক্তিযোদ্ধারাই লড়বে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ আয়োজিত ‘সমসাময়িক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের দোহাই দিয়ে মানুষ পোড়ানোর কারিগরদের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই। সবাই নির্বাচন করতে পারবে, কিন্তু খুনী, যুদ্ধাপরাধী, জঙ্গি, আগুনসন্ত্রাসী ও অর্থ আত্মসাৎকারীরা পারবেনা। কারণ তারা অপরাধী। আর নির্বাচন অপরাধীদের হালাল করার কোনো প্রক্রিয়া নয়। এছাড়া একাত্তরের সরকারকে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হয়েছে, আর এখনকার সরকার পরিচালনা করছে তিন যুদ্ধ। সাম্প্রদায়িক-সামরিকতন্ত্রের জঞ্জাল ও জঙ্গি নির্মূল করা, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং অর্থনীতিকে বৈষম্যমুক্ত সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার তিন যুদ্ধে আছে সরকার।

অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী মহিলা ফ্রন্টের আহ্বায়ক নাসিরা রফিক, জাতীয়তাবাদী যুব ফ্রন্টের আহ্বায়ক কে ওয়াই এম কামরুল ইসলাম, সদস্য সচিব খালিদ হোসাইন, ছাত্র ফ্রন্ট সভাপতি সৈয়দ মাহাবুব হাসান আজাদ শাওন এবং সাধারণ সম্পাদক সজীব কায়সার মিথুন সভায় অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী নির্বাচনে রাজাকারদের কোনো স্থান নেই: ইনু

আপডেট সময় ১২:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭