ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রক্রিয়া শুরু হবে।

নুরুল হুদা বলেন, এ বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব আশাবাদ ব্যক্ত করেন।

আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো জানান, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।

এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।পরবর্তীতে সিইসি প্রধান সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু: সিইসি

আপডেট সময় ০২:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮