ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোদাগাড়ীতে ভটভটি উল্টে চালক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি খাদে পড়ে গেছে। এতে চালক নিহত হয়েছেন। সোমবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি চালক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের মুনসুর আলী শেখের ছেলে কালু শেখ।

গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী জানান, কালু মুরগি বোঝাই ভটভটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে সুলতানগঞ্জ এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি নিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

কালুর পরিবারের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ভটিভটি চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

গোদাগাড়ীতে ভটভটি উল্টে চালক নিহত

আপডেট সময় ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮