ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

আজ প্রণবকে রান্না করে খাওয়াবেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

ভারতের বাংলা দৈনিক আজকালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে নিজের হাতে রান্না করে খাওয়াবেন। দৈনিকটি জানায়, খাবারের মেনুতে ইলিশ মাছ ও কিছু ভর্তা থাকবে। এ ছাড়া প্রণব মুখার্জির পছন্দের কিছু খাবারও থাকবে মধ্যাহ্নভোজে।

জানা গেছে, সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে যান প্রণব মুখার্জি। এখান থেকে বেরিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যাবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রণব মুখার্জি।

এর পর বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

উল্লেখ্য, রোববার বিকাল ৪টায় পাঁচ দিনের সফরে মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে নিয়ে প্রণব মুখার্জি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের প্রণব মুখার্জি বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ঢাকায় কয়েক দিন থাকব। সবার সঙ্গে দেখা হবে।

নির্ধারিত কর্মসূচি মোতাবেক, ভারতের সাবেক এ রাষ্ট্রপতি মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাউজানে পারিবারিক বসতভিটা দেখতে যাবেন তিনি। রাতে চট্টগ্রামে থাকবেন প্রণব মুখার্জি।

বুধবার ঢাকায় ফিরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জি। পর দিন বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।

ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গত বছরের জুলাইয়ে অবসরে যান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে স্ত্রীকে নিয়ে নড়াইলে শ্বশুরালয়ে যান প্রণব মুখার্জি।

এর আগে ১৯৯৬ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে নড়াইলের বাড়িতে এসেছিলেন স্ত্রী শুভ্রা মুখার্জি। ২০১৫ সালে মারা যান শুভ্রা মুখার্জি। বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য প্রণব মুখার্জিকে সম্মাননাও দেয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

আজ প্রণবকে রান্না করে খাওয়াবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮