ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর পর্দা উন্মোচন

অাকাশ বিনোদন ডেস্ক:

মিস ওয়ার্ল্ড একটি বিশ্ববিখ্যাত সুন্দরী প্রতিযোগিতার আসর। বাংলাদেশে এই প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ নিয়ে আসছে অন্তর শো-বিজ এবং অমিকন ইন্টারটেইনমেন্ট। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার প্রথম বাছাই পর্বের রেজিস্ট্রেশন। প্রতিযোগিতার পরবর্তী পর্ব অডিশন এবং টিভি রাউন্ড শুরু হবে ১ সেপ্টেম্বর এবং পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে চূড়ান্ত গালা রাউন্ড অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর ২০১৭।

২৭ জুলাই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পর্দা উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেসরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানান। বাংলাদেশে নারী উন্নয়নের লক্ষ্যে এরকম পদক্ষেপ গ্রহনের জন্যে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত আয়োজকদের মধ্যে ওমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান বলেন,“বাংলাদেশে নারী স্বাধীনতা এবং নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই আয়োজন বলে তিনি জানান। নিজের সুপ্ত প্রতিভাকে উন্মোচিত করার মাধ্যমেই প্রকৃত সত্তাকে প্রমান করার একটি প্ল্যাটফর্ম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ”

অন্তর শো-বিজ এর চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, “মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ী শুধু দেশেই নয়, বরং আন্তর্জাতিক মন্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক মণ্ডলে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার এক সুবর্ণ সুযোগ নিয়ে আসছে এই আয়োজন।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর পর্দা উন্মোচন

আপডেট সময় ০৭:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭