ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

সোনারগাঁওয়ে ইভিটিজিংয়ে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় মেয়েটির ভাই সুলতান আহমেদ মিন্টুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যান। নিহত সুলতান আহমেদ মিন্টু সোনারগাঁও উপজেলার ছোট সাদিপুর গ্রামের সামসুল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার মিন্টুর মামাতো বোন ফাতেমা আক্তার মিতুকে পথে উত্যক্ত করে উপজেলার বন্দরা গ্রামের রফিকের ছেলে জাকির। এতে মিন্টু বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে জাকির ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মিন্টুকে। গুরুতর আহতাবস্থায় মিন্টুকে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে মারা যান মিন্টু।

ফাতেমার পরিবারের অভিযোগ এর আগে এই ইভটিজিংয়ের অভিযোগে জাকিরের বিরুদ্ধে তারা সোনারগাঁ থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ কোন ধরনের ব্যবস্থা নেয়নি। সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুল জব্বার জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

সোনারগাঁওয়ে ইভিটিজিংয়ে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮