ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা ট্রেন চালু

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার বিকালে কুমিল্লা রেলস্টেশন মাস্টার শফিকুর রহমান বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে কুমিল্লার বানাশুয়ায় যাত্রীবাহী একটি ডেমু ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ডেমু ট্রেনটি উদ্ধার করে। পরে বেলা ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আটকা পড়েছিল। লাইন ঠিক হওয়ার পর ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

দুর্ঘটনার পর কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, একটি ট্রাক দ্রুতগতিতে বানাশুয়া রেলক্রসিং অতিক্রম করার সময় আখাউড়া থেকে আসা যাত্রীবাহী একটি ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ ঘণ্টা পর চট্টগ্রাম-ঢাকা ট্রেন চালু

আপডেট সময় ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮