ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৮০০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া প্রায় ৮০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই বিক্ষোভ আরও জোরদার হয়েছে। খবর রয়টার্স।

দ্রব্যমূল্য বৃদ্ধি, কর বাড়ানো ও বেকারত্বের প্রতিবাদে গত ৮ জানুয়ারি থেকে বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভে বিরোধী দলগুলো উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ সাহেদ। এদিকে ব্যাপকহারে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র রুপার্ট কলভিল।

শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গ্রেফতারের উচ্চ সংখ্যায় আমরা উদ্বিগ্ন। আমাদের জানামতে ৭৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এক-তৃতীয়াংশের বয়স ১৫-২০ বছরের মধ্যে। অযৌক্তিকভাবে বিক্ষোভকারীদের গ্রেফতার না করতে তিউনিসিয়া সরকারের প্রতি আহ্বান জানান রুপার্ট কলভিল।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খেলিফা চিবানি বলেন, ‘নাশকতামূলক ও ডাকাতির কাজে জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।’

খবরে বলা হয়েছে, আলজেরিয়ার সীমান্তবর্তী শহর থালাতে বিক্ষোভকারীরা জাতীয় নিরাপত্তা ভবনে আগুন লাগিয়ে দেয়। একপর্যায়ে বিক্ষোভ দমনে নিয়োজিত পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। পরে সেখানে সেনা মোতায়েন করে কর্তৃপক্ষ। সৌসি, কেবেলি ও বিজার্টের মতো শহরগুলোতেও সেনা মোতায়েন করা হয়েছে। সরকারি স্থাপনার নিরাপত্তার জন্য সেনা মোতায়েনের কথা বলা হলেও বিক্ষোভকারীরা বলছেন, বিক্ষোভ দমনেই এ ব্যবস্থা নিয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৮০০

আপডেট সময় ১২:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮