ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, ট্রাকে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাদারীপুরের আল-জাবির হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক কাজী আব্দুস সোবাহান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শহরের শহীদ সুফিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুঘর্টনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর শহরের শহীদ মোহসীন সড়ক দিয়ে সকালে শারীরিক চর্চা শেষে ডিসি ব্রিজ থেকে নিজ বাড়ি হাজিরহাওলা যাচ্ছিলেন সোবাহান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আব্দুস সোবাহানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কাজী আব্দুস সোবাহান আল-জাবির হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।

সদর থানার ওসি কামরুল হাসান জানান, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। তবে ট্রাকের কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবার মামলা করলে আমলে নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, ট্রাকে আগুন

আপডেট সময় ০৪:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮