ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়ান

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহরে বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে অবস্থান নিয়েছে বেয়ান। পরিবারের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বেয়ানকে পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৩) বিয়ের দাবিতে প্রেমিক স্বপন সরকার নামে এক যুবকের বাড়িতে অবস্থান নেয়। স্বপন ওই গ্রামের বৈদ্যনাথ সরকারের ছেলে। তারা সম্পর্কে বেয়াই-বেয়ান।

৪ বছর আগে স্বপনের বড় ভাই প্রভাত সরকারের সঙ্গে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার হাদল গ্রামের জনৈক এক নারীর বিয়ে হয়। এরই সূত্র ধরে প্রভাতের শ্যালিকা হাদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া জনৈক ওই স্কুলছাত্রীর সঙ্গে তার ছোট ভাই স্বপনের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে স্বপন এবং ওই স্কুলছাত্রী বেয়াই-বেয়ানের সম্পর্কের সূত্র ধরে একাধিক স্থানে বেড়াতে যায়। মঙ্গলবার বিকালে বিয়ের দাবি নিয়ে স্বপনের বাড়িতে ওই স্কুলছাত্রী অবস্থান নেয়। এ সময় ওই স্কুলছাত্রী বিয়ে না দিলে আত্মহত্যা করবে বলে হুমকি দিলে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকনের জিম্মায় দেন স্বপনের পরিবার। পরে ইউপি চেয়ারম্যান রাত সাড়ে ৯টার দিকে চাটমোহর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে এ ঘটনার পর স্বপন বাড়ি থেকে পালিয়ে যায়।

জনৈক ওই স্কুলছাত্রী জানায়, স্বপনকে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমাকে বিয়ে করবে বলে সে আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি তাকে ছাড়া বাঁচব না। বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।

জানতে চাইলে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খোকন দৈনিক আকাশকে জানান, মেয়েটির বয়স কম। তারা সম্পর্কে আপন বেয়াই-বেয়ান। বিয়ে না দিলে আত্মহত্যা করবে এমন কথা বলার পর মেয়েটিকে আমি থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

চাটমোহর থানার থানার ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম দৈনিক আকাশকে জানান, মেয়েটি নাবালিকা হওয়ায় এবং আত্মহত্যার হুমকি দেয়ায় নিরাপত্তার স্বার্থে তাকে থানা হেফাজতে রাখা হয়। পারিবারিকভাবে তারা বিষয়টি নিষ্পত্তি করবে জানালে মেয়েটিকে বুধবার দুপুরে স্বজনদের জিম্মায় দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়ান

আপডেট সময় ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮