ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

ইরানে গুপ্তচরবৃত্তি চালানোর কথা স্বীকার মোসাদের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ স্বীকার করেছে, ইরানে তারা গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে এবং সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার প্রতি তাদের সমর্থন রয়েছে।

গতকাল মঙ্গলবার অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে মোসাদের প্রধান ইয়োসি কোহেন এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এমনকি ইরানেও আমাদের চোখ-কান খোলা।’ দ্য টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার জন্য দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফর মোন্তাজেরি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে দোষারোপ করেছেন। এর এক সপ্তাহ পর মোসাদের পরিচালক ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করলেন।

কোহেন আরো বলেন, ‘ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ছিল অর্থনৈতিক ইস্যুতে এবং যদি একটি সামাজিক বিপ্লব ঘটে তাহলে আমি বেশি খুশি হব।’ তিনি আশা করেন, ‘এ ধরনের বিপ্লব ভবিষ্যতে ঘটতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

ইরানে গুপ্তচরবৃত্তি চালানোর কথা স্বীকার মোসাদের

আপডেট সময় ০৮:১০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮