ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ধাওয়ান

অাকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনই ১৯০ রান করেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। এই ইনিংস খেলে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।ভারতের হয়ে দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ধাওয়ান। গল টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে ১২৬ রান করেছেন তিনি। ফলে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েন ধাওয়ান।

৬৪ রান নিয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মধাহ্ন বিরতিতে যান ধাওয়ান। এরপর দ্বিতীয় সেশনে চা-বিরতির আগে নামের পাশে ১৯০ রান রেখে আউট হন । অর্থাৎ দ্বিতীয় সেশনে ১২৬ রান যোগ করেন ধাওয়ান। তাই ৫৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেলেন ধাওয়ান।দ্বিতীয় সেশনে সর্বোচ্চ রানের রেকর্ডটি আগে ছিলো ভারতেরই পলি উমরিগরের। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিনের দ্বিতীয় সেশনে ১১০ রান করেছিলেন উমরিগর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ধাওয়ান

আপডেট সময় ০৯:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭