ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে গিয়ে উচ্চতা বেড়েছে জাপানি নভোচারীর

বামে জাপানি নভোচারী নরিশিগে কানাই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়ে শারীরিক উচ্চতা বেড়ে গেছে এক জাপানি নভোচারীর। নরিশিগে কানাই নামে ওই নভোচারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- মহাকাশ গবেষণা কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর তার উচ্চতা ৯ সেন্টিমিটার (৩.৫ ইঞ্চি) বেড়ে গেছে।

যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি আশংকা প্রকাশ করেন, জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যুজ নভোযানে তিনি আটবেন কিনা।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সে.মি বেড়ে যায়। কারণ সেখানে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হয়, তাই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে স্বাভাবিক হয়ে যায়।

ব্রিটেনের মহাকাশ বিজ্ঞানী লিবি জ্যাকসন বলছেন, কানাইয়ের ৯ সে.মি উচ্চতা বেড়ে যাওয়া বেশ বেশি, কিন্তু এটি সম্ভব। একেক মানুষের শরীরের গঠন একক রকম।

নরিশিগে কানাই প্রথম কোনো জাপানি যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশে গিয়ে উচ্চতা বেড়েছে জাপানি নভোচারীর

আপডেট সময় ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮