ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিমান্ডে থাকা ভুয়া চিকিৎসকের থানার টয়লেটে আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় রিমান্ডে থাকা অবস্থায় এক ‘ভুয়া চিকিৎসক’ আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর নাম মাহফুজুল আলম।আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাহফুজের ভুল চিকিৎসায় নাচোল জননী ক্লিনিকে নাহিদা খাতুন নামের সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিশু মারা যায়। এ ঘটনায় মাহফুজকে আসামি করে হত্যা মামলা করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য আদালত মাহফুজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে নাচোল থানায় নিয়ে আসা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘মাহফুজ টয়েলেটে যাওয়ার পর দীর্ঘক্ষণ বের না হলে দায়িত্বরত কনস্টেবল ওসিকে খবর দেন। ওসি আমাকে বিষয়টি জানালে বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলামের উপস্থিতিতে টয়লেটের দরজা ভেঙে লাশ বের করা হয়।’

পুলিশ সুপার বলেন, হাজতখানার ভেতরের টয়েলেটে মাহফুজ তাঁর ফুলপ্যান্ট খুলে তা দিয়ে দরজার বিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নওগাঁর বদলগাছি উপজেলার জগদীশপুর গ্রামের মাহফুজ আলম চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজেকে ‘ডা. মাসুদ রানা’ পরিচয় দিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন। গত বুধবার জননী ক্লিনিকে তাঁর করা অস্ত্রোপচারে শিশু নাহিদা মারা যায়। ওই ঘটনায় দায়ের হত্যা মামলায় বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

রিমান্ডে থাকা ভুয়া চিকিৎসকের থানার টয়লেটে আত্মহত্যা

আপডেট সময় ১১:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭