ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা সিটির তফসিল ঘোষণা, ভোট ২৬ ফেব্রুয়ারি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে আগামী ২৬ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিএনসিসি মেয়াদ ২০২০ সালের ১৩ মে ও ডিএসসিসি মেয়াদ একই বছরের ১৬ মে পর্যন্ত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে দুটি সিটি কর্পোরেশনের ওই মেয়াদ থাকা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা সিটির তফসিল ঘোষণা, ভোট ২৬ ফেব্রুয়ারি

আপডেট সময় ০১:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮