ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি বাহিনীর টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর একটি টর্নেডো জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করেছে। দারিদ্র্যপীড়িত দেশটির বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, গত রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের কিফাত ওয়া আল বোকির আকাশের ওপর দিয়ে ওড়ার সময় জঙ্গি বিমানটিতে ভূপাতিত করা হয়। সৌদি জোটের বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে বলেও ওই সূত্রটি জানিয়েছে।

এদিকে ভূপাতিত বিমানটি ইয়েমেনের আবাসিক এলাকায় বোমা বর্ষণে অংশ নিয়েছিল বলে খবর পাওয়া গেছে। আল মাসিরা টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল টুইটার পেইজে এ খবর জানানো হয়েছে। এছাড়া একই দিনে ভোরে ইয়েমেনের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী তা’য়িজ প্রদেশের উপকূলীয় ইয়াখতুল গ্রামের উত্তর অংশে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক যান ধ্বংস করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি বাহিনীর টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত

আপডেট সময় ০৩:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮