ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেরিন ড্রাইভে পর্যটকবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উখিয়া-রামু সীমান্ত এলাকা পেছারদ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত চালক ছাড়াও বাকি হতাহতরা অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় টেকনাফের বাহারছরা শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সিএনজিচালক নুরুল আবছার (২৬) ও একই এলাকার মৃত হাজী সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলামসহ (৫৫) চারজন যাত্রী নিহত হলেও পুলিশ দু’জনের নাম জানাতে পারেনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে রামু থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

মেরিন ড্রাইভে পর্যটকবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ১১:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮