ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আকসায় নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের বর্বরোচিত হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মতে, মঙ্গলবার রাতে আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় নামাজ আদায় করতে আসা মুসলিমদের ওপর হামলা করেছে ইসরাইলি পুলিশ। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেটে অন্তত ১৩ ফিলিস্তিনি আহত হয়।রাতের বেলায় নামাজরত ফিলিস্তিনিদের ওপর এ বর্বরোচিত হামলা চালায় ইসরাইলি পুলিশ।উল্লেখ্য, মারাত্মক গোলাগুলির ঘটনায় গত সপ্তাহে ইসরাইল কর্তৃপক্ষ আল-আকসা মসজিদটি বন্ধ করে দিলে পশ্চিম তীর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দুইদিন পর আল-আকসা মসজিদটি পুনরায় খোলা হয় কিন্তু মসজিদের দরজায় ইসরাইলি বাহিনী মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ করে আসছে এবং মসজিদের বাইরে নামাজ আদায় করছে।ইতোমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলি হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে পশ্চিম তীরে এক হামলায় তিনজন ইসরাইলি নিহত হয়।

প্রথমে ইসরাইল ডিটেক্টরগুলো অপসারণ করতে অস্বীকার করে, নিরাপত্তা ব্যবস্থাগুলো বিশ্বজুড়ে অন্যান্য পবিত্র স্থানে পরিচালিত পদ্ধতির অনুরূপ দাবি করে।পরে আন্তর্জাতিক সমালোচনা ও চাপের মুখে ইসরাইলের নিরাপত্তা পরিষদ সোমবার রাতে মেটাল ডিটেক্টর অপসারণের সিদ্ধান্ত নেয়।জেরুজালেম মুসলিম, ইহুদী ও খ্রিস্টানদের জন্য পবিত্র এবং আল-আকসা মসজিদটি মক্কা ও মদিনা শহরের পর ইসলামী বিশ্বের তৃতীয় মহাপবিত্র স্থান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আকসায় নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের বর্বরোচিত হামলা

আপডেট সময় ১১:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭