ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

নওগাঁয় তীব্র শীতে এক বৃদ্ধের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁয় জেঁকে বসেছে প্রচণ্ড শীত। উত্তরের হিমেল হাওয়ার কারণে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে রোববার দুপুরে জেলার রানীনগর উপজেলার সিম্বা গ্রামে আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিম্বা গ্রামের মাঠে একটি গভীর নলকূপের ডেনম্যানের দায়িত্বে ছিলেন আব্দুল জলিল। শীতের মধ্যে দুপুরে পানি সেচ দেয়ার সময় শীতের কারণে জমিতে পড়ে যায়। লোকজন দেখতে পেয়ে তাকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

চলতি শীত মৌসুমের পৌষ মাসের বেশির ভাগ সময় অতিবাহিত হলেও তেমন কোনো শীতের প্রকোপ দেখা যায়নি। তবে গত ৪-৫ দিন আগে থেকে একেবারে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। দুপুর নাগাদ কিছুটা হালকা রোদের দেখা মিললেও শেষ বিকেল থেকে পরের দিন দুপুর পর্যন্ত উত্তরের হিমেল হাওয়ায় এবং ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে খেটে খাওয়া শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষ পড়েছেন চরম বেকায়দায়। অনেকেই সকাল অথবা সন্ধ্যায় খরকুটায় আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন। কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নওগাঁয় তীব্র শীতে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৭:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮