ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে সন্ত্রাসী হামলা, ৩ সীমান্তরক্ষী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী ‘পিরানশাহ্‌র’ শহরে সন্ত্রাসী হামলায় তিন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশাপাশি বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোকে উচিত শিক্ষা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি।

ইরানের নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা এবং সাম্প্রতিক সময়ে বিশৃংখলাকে কাজে লাগিয়ে গোলযোগ তৈরি করার লক্ষ্যে একটি সশস্ত্র গোষ্ঠী উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছিল। খবর রেডিও তেহরান।

বুধবার পিরানশাহ্‌র শহরে এই গোষ্ঠীকে ইরানের নিরাপত্তা বাহিনী নজরবন্দি করে ফেলে। এ অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তারা একজন নারীকে মানবঢাল হিসেবে ব্যবহার করে সীমান্তরক্ষীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় ইরানের তিন সীমান্তরক্ষী নিহত হন। সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত ও তাদের কয়েকজন আহত হয়।

শনিবার নিহত সীমান্তরক্ষীদের দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে গোয়েন্দামন্ত্রী আলাভি বলেন, শত্রুরা এ ধরনের হামলা চালিয়ে ইরানি জনগণের ইচ্ছাশক্তি নষ্ট করতে পারবে না। ইরানি যুবসমাজ তাদের দূরদৃষ্টি ও সাহসিকতা দিয়ে শত্রুর সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বিনষ্ট করার বিন্দুমাত্র সুযোগ শত্রুকে দেয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে সন্ত্রাসী হামলা, ৩ সীমান্তরক্ষী নিহত

আপডেট সময় ০৭:১২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮