ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লালমোহনে বাসের ধাক্কায় স্কুলভ্যান খাদে, আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার লালমোহন যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলের ভ্যান খাদে পড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। রোববার সকালে উপজেলার ডাওরী বাজার এলাকার তোরাবগঞ্জ রাস্তার মাথায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকার লালমোহন আইডিয়াল একাডেমির শিক্ষার্থীসহ একটি স্কুলভ্যান (টেম্পু) খাদে পড়ে ১০ শিক্ষার্থী আহত হন। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, সকালে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস লালমোহনের তোরাবগঞ্জ রাস্তার মাথায় একটি স্কুলভ্যানকে মেইন রোডে ওঠার সময় পেছন থেকে ধাক্কা দিলে স্কুলভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ভ্যানের চালকসহ ১০ শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ছাত্র রিয়াদ ও ভ্যানচালক জুয়েলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লালমোহন থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটি ধাক্কা দিয়ে চলে যাওয়ায় সেটাকে আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লালমোহনে বাসের ধাক্কায় স্কুলভ্যান খাদে, আহত ১০

আপডেট সময় ০৭:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮