ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ঘোষণা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে আরব দেশগুলো ইসরাইলকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। সৌদি পররাষ্ট্রমন্ত্রী একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আরবি বার্তা সংস্থা কুদস আল-আখবারিয়া।

ওই সাক্ষাৎকারে জুবায়ের বলেছেন, ফিলিস্তিন সংকট সমাধানের পর ইসরাইলকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলো। সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত একটি সম্মেলন থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওই সাক্ষাৎকারে আরও বলেন, ইরান বিরোধিতায় ইসরাইল ও সৌদি আরবের যৌথ স্বার্থ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে ঘোষণা দিয়েছেন সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে সম্পর্কে তার দেশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের আগে জেরুজালেমের অবস্থান স্পষ্ট করা সম্ভব নয়। কাজেই ইসরাইল ও ফিলিস্তিনের আলাদা সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে এ ধরনের ঘোষণা বাস্তবসম্মত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ঘোষণা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৭:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮