ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবশক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হবে: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে যুবসমাজের শক্তি ও সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, যুবসমাজকে অবশ্যই অপসংস্কৃতির প্রভাবমুক্ত হয়ে স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। কষ্টার্জিত স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তাদের মানবিক ও উদার হতে হবে। এ সময় রাষ্ট্রপতি ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

যুবসমাজ জাতির জন্য একটি অপার সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, যুবকদের শক্তি, সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আজকাল বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অসহিষ্ণুতা, উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের মতো নেতিবাচক কর্মকাণ্ড জাতি উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে। আমি মনে করি, এর উদ্ভাব ও বিকাশ হয়েছে মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার অভাবে।

বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের স্থানই নয়, এটি উচ্চশিক্ষা ও গবেষণার পাদপীঠ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পরিপূর্ণ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ এ সময় শিক্ষার্থীদের মুক্তচিন্তা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা, জাতি গঠন কার্যক্রম, সমসাময়িক চিন্তা, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রমসহ অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।

‘ইতিবাচক হও, আত্মশক্তিতে ভরসা রাখো’ আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নতুন গ্র্যাজুয়েট ও গবেষকদের উদ্দেশে বলেন, দেশ ও মানুষের প্রতি তাদের অনেক দায়িত্ব রয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে কল্পবিজ্ঞান ও ঔপন্যাসিক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হারুন-উর-রশিদ আসকারি প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবশক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮