ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে গুলিতে ২৯ মামলার আসামি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের মণিরামপুর উপজেলায় সন্ত্রাসীদের দুই পক্ষে গোলাগুলিতে রাজু সরদার নামে ২৯ মামলার এক আসামি নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার স্মরণপুর গ্রামে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত রাজু ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে। তার বিরুদ্ধে ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাসহ অন্তত আড়াই ডজন মামলা রয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, ভোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজুর বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে নিহত ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে গুলিতে ২৯ মামলার আসামি নিহত

আপডেট সময় ০৩:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮