ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

হামাসের বিরুদ্ধে আইএসের যুদ্ধ ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস। সম্প্রতি আইএসের মিশর শাখা একটি নতুন হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে। খবর, টাইমস অব ইসরাইল, ওয়াশিংটন পোস্ট। গত বুধবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক পরিহিত এক বন্দিকে গুলি করে হত্যা করছে আইএস সদস্যরা। তাদের দাবি, হতভাগ্য ব্যক্তি হামাসের সামরিক শাখাকে সহযোগিতা করেছিল।

ভিডিওতে একজন জঙ্গি ঘোষণা করে, “হামাসের কাছে কখনই আত্মসমর্পন করবে না আইএস। তাদের বিরুদ্ধে বিস্ফোরক, সাইলেন্সড পিস্তল এবং বোমা ব্যবহার করবে। তাদের আদালত ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে; কারণ, এগুলো তাদের ক্ষমতা ধরে রাখার মূল চালিকাশক্তি।” অথচ, গত ৩০ বছর ধরে হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যেখানে আইএস কখনও একটি গুলিও ছোড়েনি ইসরাইলের দিকে।

হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার সীমান্ত সংলগ্ন সিনাই উপত্যকায় নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস যখন মিশরের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করছে তখন এই ভিডিও প্রকাশিত হলো। গত অক্টোবরে সিনাই থেকে চারজন সিনিয়র দায়েশ সন্ত্রাসীকে আটক করেছিল হামাস।

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ২০১৪ সাল থেকে ইসরাইলের সীমান্তবর্তী সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও কখনও ইসরাইলে হামলা চালায়নি বা হামলা চালানোর নির্দেশ দেয়নি; বরং সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে আহত দায়েশ জঙ্গিদেরকে চিকিৎসা সেবা দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। অবশ্য তেল আবিবের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ২০১৭ সালের শেষ নাগাদ সিরিয়া ও ইরাক থেকে উৎখাত হয়ে গেছে আইএস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

হামাসের বিরুদ্ধে আইএসের যুদ্ধ ঘোষণা

আপডেট সময় ১০:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮