ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে ৩ লাখ অবৈধ বিদেশি নাগরিক আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দেশব্যাপী অভিযান চালিয়ে তিন লাখের বেশি অবৈধ অভিবাসনকারী বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আরব সরকার। তাদের কারও বসবাসের পাকা ঠিকানা ও ওয়ার্ক পারমিট নেই বলে জানা গিয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করতে গত ১৫ নভেম্বর মাস থেকে শুরু হয়েছে সৌদি আরব সরকারের বিশেষ অভিযান।

এই পর্যন্ত তিন লাখ ৩৭ হাজার ২৮১ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে বৈধ বসবাসের অনুমতিপত্র(রেসিডেন্স পারমিট) না থাকায় এক লাখ ৯৮ হাজার ২৩১ জন এবং বৈধ কর্মসংস্থানের অনুমতিপত্র (ওয়ার্কিং পারমিট) না থাকার কারণে ৯৯ হাজার ৯৮০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের অভিবাসন ও শ্রম আইন অমান্য করার জেরেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এই সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতোমধ্যে মোট ৬৫,৭১৫ জনকে তাদের নিজদেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি ত্যাগ করার সময় ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরত পাঠানো অনুপ্রবেশকারীরা কে কোন দেশের নাগরিক, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৈধ কাগজপত্র পেশ করতে ব্যর্থ হলে ভিনদেশি নাগরিকদের ১৫,০০০ থেকে ১ লাখ রিয়াল জরিমানা করা হবে বলে ২০১৭ সালে সতর্ক করে সৌদি প্রশাসন। অন্যথায় ৯০ দিনের মধ্যে তাদের দেশ ছাড়তে হবে বলেও জানিয়ে দেয়া হয়। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে ২০১৭ সালে শুরু হয় দেশব্যাপী তল্লাশি অভিযান। এর মধ্যে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করার সময় পাকড়াও হয় ৪,৪৩২ জন। তাদের মধ্যে ৭৫ শতাংশ ইয়েমেন এবং ২৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক বলে জানা গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে ৩ লাখ অবৈধ বিদেশি নাগরিক আটক

আপডেট সময় ০৯:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮